খেলা

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাবেন ১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: সাতটি ক্যাটাগরিতে চলতি বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করবেন।

বুধবার (৪ আগস্ট) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।

এ বছর সাতটি ক্যাটাগরিতে মোট ১০ জন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান পাচ্ছেন এ পুরষ্কার। প্রতিমন্ত্রী বলেন, পুরস্কার হিসেবে প্রত্যককে একলক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। এরমধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন কাজী সালাহউদ্দীন। এছাড়া সেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন রোমান সানা, মারিয়া আক্তার ও মাহফুজা খাতুন শিলা।

এ দিকে, আকবর আলী, ফাহাদ রহমান ও উন্নতি খাতুন সেরা উদীয়মান ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সেরা সংগঠক হয়েছেন মঞ্জর কাদের ও কা শৈল্হা। আর চলতি বছর সেরা ফেডারেশন মনোনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা