খেলা

অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে বিছানা-রুম নষ্টের অভিযোগ

ক্রীড়া ডেস্ক : সাফল্য-ব্যর্থতা মিলিয়েই তো জীবন। খেলাধুলাও ব্যতিক্রম কিসে? তবে এই ধ্রুবসত্যটা মানতেই যেন কষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের! অলিম্পিকে ব্যর্থ হয়ে যখন ধরবেন দেশের বিমান, তার আগেই নষ্ট করেছেন হোটেলের বিছানা, ফুটো করছেন রুমের দেয়াল; এমন অভিযোগই উঠেছে এবার অজিদের বিপক্ষে।

অভিযোগটা আবার যার তার নয়। খোদ অলিম্পিক কমিটিই এভাবে আঙুল তুলেছে অজিদের আচরণে। অস্ট্রেলিয়ান ফুটবল আর রাগবি ফেডারেশন অবশ্য বিষয়টি আমলে নিয়েছে, ঘোষণা দিয়েছে তদন্তেরও। গুরুত্ব দিয়ে দেখছে অজিদের অলিম্পিক কমিটিও।

অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল গণমাধ্যমকে বলেছেন, ‘এমন কোনো অভিযোগ সেই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের কাছ থেকে পাইনি আমরা। তবে টোকিও থেকে এমন অগ্রহণযোগ্য আচরণের অভিযোগ যে পেয়েছি আমরা, তা খতিয়ে দেখছি আমরা।’

অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির দলনেতা ইয়ান চেস্টারম্যানও বিষয়টা অস্বীকার করেননি। বরং ইঙ্গিত দিলেন অভিযোগের সত্যতার। বললেন, ‘কয়েকজন তরুণ ভুল করেছে। তারা রুমটা যেভাবে ছেড়ে এসেছে, সেটা উচিত হয়নি তাদের। তবে ক্ষতিটা যেমন বলা হচ্ছে, তত বেশি নয়। অল্প কিছু ক্ষতিই করেছে তারা। কার্ডবোর্ডে তৈরি বিছানা ভেঙে যাওয়াটা তো খুব স্বাভাবিক এক বিষয়ই।’

যদিও অস্ট্রেলিয়ার সামগ্রিক পারফর্ম্যান্স বিচার করলে ফলাফলটা খারাপ হয়নি একেবারে। জিতেছে ১৪টি সোনা, ৩৩টি পদক নিয়ে পদক তালিকার চারে আছে দলটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা