খেলা

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের রেশ এখনো কাটেনি। দুই দিন পরপরই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ প্রতিপক্ষকে খোঁচা দিচ্ছেন, আবার আসছে জবাবও। এরই মধ্যে ঘোষিত হয়েছে আরও এক একটি সূচি। আসছে নভেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে আবার মুখোমুখি হবেন লিওনেল মেসি ও নেইমাররা।

করোনাকালে দুই দফা স্থগিত হয়েছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের বাকি নেই আর দুটো বছরও। অথচ কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে প্রতি দলের এখনো বাকি আরও ১২টি করে ম্যাচ। এমন পরিস্থিতিতে কনমেবলকে হাঁটতে হচ্ছে ঠাসবুনটের সূচির পথে।

এর ফলে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্স আপ ব্রাজিলকে চলতি বছর খেলতে হবে আরও ছয়টি করে ম্যাচ। তারই একটাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের মাটিতে পড়শিদের আতিথ্য দেবে আর্জেন্টিনা।

কনমেবল ও ফিফা জানাচ্ছে, আগামী বছর প্রথম তিন মাসে খেলবে আরও চারটি ম্যাচ। করোনার কারণে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া দুটো ম্যাচের সূচি হয়নি এখনো।

কোপা আমেরিকার শিরোপা জিতলেও আর্জেন্টিনা বর্তমানে আছে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় অবস্থানে। শীর্ষে আছে ব্রাজিল। ছয় ম্যাচের তিনটিতে ড্র করা আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। আর নেইমাররা জিতেছেন নিজেদের সবকটি ম্যাচে। ফলে ১৮ পয়েন্ট নিয়ে তারা আছেন আপাতত আর্জেন্টিনার ধরাছোঁয়ার বাইরে।

কনমেবল পয়েন্ট তালিকার তিনে আছে ইকুয়েডর, যাদেরকে আর্জেন্টিনা হারিয়েছিল কোপার শেষ আটে। তাদের সংগ্রহ ৯। এর পর দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের সঙ্গে সমতায় আছে কলম্বিয়া, দুই দলেরই পয়েন্ট ৮। এরপর প্যারাগুয়ে ৭, চিলি ও ভেনেজুয়েলা সমান ৫ পয়েন্ট নিয়ে আছে পরের তিন অবস্থানে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা