খেলা

কেপিএলে খেললেই নিষিদ্ধ, স্থান নেই ভারতীয় ক্রিকেটে!

স্পোর্টস ডেস্ক: কাশ্মির প্রিমিয়ার লিগ নিয়ে নানা কথা চলছে। হুমকির মুখের প্রিমিয়ার লিগটি। এবার কেপিএলে খেললেই নিষিদ্ধ হবে ভারতীয় ক্রিকেটে।
বিসিসিআইয়ের এমন কর্মকাণ্ড মোটেও ভালো চোখে দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাফ জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেবে তারা।

শুক্রবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট কাশ্মীর প্রিমিয়ার লিগ।

মহাজাগতিক কোনো সৌন্দর্য যেনো আছড়ে পড়েছে এখানটায়। মুঘল সম্রাট জাহাঙ্গীর তো কাশ্মিরের সৌন্দর্য্যে বিমোহিত হয়ে বলেছিলেন, ‘পৃথিবীতে যদি স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই। মহাকবি কালিদাসের কাছে এ নাকি স্বর্গের চেয়েও সুন্দর ।

কিন্তু এই স্বর্গই একদিন উঠলো মৃত্যু উপত্যকা। সীমাহীন অনিরাপত্তার চাদরে ঢাকা পড়লো মায়াপুরী। স্বর্গের তো কোন ভাগাভাগি হয় না। কিন্তু জম্মু আর আজাদ দুই পরিচয়ে কাশ্মির বিভক্ত হলো।

এই কাশ্মিরকে ঘিরে প্রতিনিয়ত লড়াই চলে ভারত-পাকিস্তানে। রাজনৈতিক এই রেষারেষির প্রভাব পড়ে খেলার মাঠে। দীর্ঘদিন বন্ধ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ।

আইপিএল, সিপিএল, পিএসলের পর এবার পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরে চলতি মাসে শুরু হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজি লিগ কাশ্মির সুপার লিগ। যেখানে অংশ নেয়ার কথা ছিলো ইংল্যান্ড, শ্রীলংকা, সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারদের।

তবে সে গুড়ে বালি। কেপিএল ঠেকাতে বিদেশি ক্রিকেটারদের রীতিমত হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যদি কোনও ক্রিকেটার এই লিগে অংশ নেন তবে ভারতের মাটিতে কোনও রকম ক্রিকেট সংক্রান্ত বিষয়ে যুক্ত হতে পারবেন না তাঁরা।

এমনই অভিযোগ করেছে প্রোটিয়ো সাবেক ক্রিকেটার হার্শৈল গিবস।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধিন বোর্ড তাঁকে কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলতে বাধা দিচ্ছে। বিসিসিআই এর চাপে এরই মধ্যে ইংল্যান্ডের চার ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার একজন এবং শ্রীলঙ্কার এক ক্রিকেটার এই লিগ থেকে নাম সরিয়ে নিয়েছেন। পাল্টা হুশিয়ারিও দিয়েছে পিসিবি।

তারা বলছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক আইন ভেঙেছে। ক্রিকেট খেলাটাকে কলুষিত করেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

রাজধানীতে অভিযানে ৪১৯ জন গ্রেফতার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নি...

৫ আগস্ট ছুটি, চালু থাকবে জরুরি সেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা