খেলা

স্বপ্নভঙ্গ জার্মানির, শেষ চারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার পুরুষ দলের পথে হাটেনি আর্জেন্টাইন মেয়েরা। পুরুষ দলে মতো তারাও এসেছিলো সোনা ধরে রাখার মিশনে। দুই দলের প্রতিপক্ষ ছিলো সেই জার্মানি। যদিও পুরুষ দল জার্মানির কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে লস লিওনেসদের সোনার স্বপ্ন।

কিন্তু আর্জেন্টাইন মেয়েরা অবশ্য সে স্বপ্ন ধুয়ে যেতে দেননি। সেই শেষ আটেই জার্মান নারী দলকে ৩-০ গোলে হারিয়েছে ‘লস লিওনাস’রা।

টোকিওর ওই হকি স্টেডিয়ামে সোমবার সকালের এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। গোলের জন্য অবশ্য দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলটিকে। দুটো পরিষ্কার সুযোগ নষ্ট করার পর গোলটা আসে অ্যালবার্তারিওর স্টিক থেকে।

এর দুই মিনিট পরই শর্ট কর্নার থেকে ভিক্টোরিয়া গ্রানাতোর সৌজন্যে ব্যবধান দ্বিগুণ করে দলটি।

তৃতীয় কোয়ার্টারে খানিকটা রক্ষণাত্মক হয়ে আর্জেন্টিনা সামলেছে জার্মানদের আক্রমণ। মারিয়া হোসে গ্রানাতোর কল্যাণে একটা দারুণ সুযোগও পেয়েছিল দলটি, কিন্তু ব্যর্থ হয়েছে সে চেষ্টাটাও।

জার্মানদের কফিনে আর্জেন্টিনা শেষ পেরেকটা ঠুকেছে ৫২ মিনিটে। এবারও সেটা এসেছে শর্ট কর্নার থেকে। গোলটা করেন রাপোসো। এরপর রক্ষণকাজ সামলে ৩-০ গোলের এ জয় দিয়েই মাঠ ছাড়ে দলটি।

এর ফলে লস লিওনাসরা নিজেদের টিকিয়ে রাখলো পদকের দৌড়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা