আলজেরিয়ার জুডো খেলোয়াড় ফেথি নুরাইন
খেলা

ইসরাইলি প্রতিদ্বন্দীকে বয়কট

ক্রীড়া ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের একজন জুডো খেলোয়াড়কে বয়কট করলেন লেবাননের খেলোয়াড় আবদুল্লাহ মিনিয়াতো। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি অলিম্পিক গেমসের আসরেই ইসরাইলি জুডো খেলোয়াড়কে বয়কট করেছেন সুদানের খেলোয়াড় মোহাম্মাদ আবদুর রসূল ও আলজেরিয়ার খেলোয়াড় ফেথি নুরাইন। সুদান সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও আলজেরিয়ার সঙ্গে দখলদার ইসরাইলের কোনো সম্পর্ক নেই।

সোফিয়াতে গত শনিবার (৩১ জুলাই) ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। এতে একজন ইসরাইলি খেলোয়াড়ের নাম আসে প্রতিদ্বন্দ্বী হিসেবে। এরপরই লেবাননের তরুণ খেলোয়াড় মিনিয়াতো ও তার কোচ মুহাম্মাদ আল-গারবি ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন।

আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ইসরাইলি খেলোয়াড়দের বয়কট করার মধ্যদিয়ে মুসলিম খেলোয়াড়রা মূলত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদ করছেন। অলিম্পিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করার পর আলজেরিয়ার জুডো খেলোয়াড় নুরাইন বলেছেন, “অনেক পরিশ্রম করে আমরা অলিম্পিকে আসার সুযোগ পেয়েছি তবে এসবের চেয়ে অনেক বেশি বড় হলো ফিলিস্তিন ইস্যু।”

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা