খেলা

তামিম-মুশফিক-লিটন ছাড়াই দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। এতে তামিম, মুশফিক ও লিটনের নাম নেই। মূলত জিম্বাবুয়ে সফরে শেষ পর্যন্ত থাকা ক্রিকেটারদেরই রাখা হয়েছে এই স্কোয়াডে। কেননা নতুন করে জৈব সুরক্ষা বলয়ের বাইরে থেকে কাউকে নেয়ার সুযোগ নেই। তাই তিন তারকাকে ছাড়াই গোটা সিরিজ লড়তে হবে মাহমুদউল্লাহকে।

রোববার (১ আগস্ট) মধ্যরাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করা হয়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মঙ্গলবার (৩ আগস্ট)। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড :

অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা