খেলা

অস্ট্রেলিয়া দলে ইনজুরির হানা!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবে না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রিলে মেরেডিথ। তার স্থানে দলে খেলবেন রিজার্ভ থাকা ২৬ বছর বয়সী পেসার নাথান অ্যালিস।

সোমবার (২ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বিগ ব্যাশের আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন অ্যালিস। মূলত ডেথ ওভারে অ্যালিস খুবই কার্যকরী পেসার।

এমনিতেই চোট আর ব্যক্তিগত কারণে জর্জর অস্ট্রেলিয়া। চোটে আগে থেকে নেই স্টিভেন স্মিথ, বাংলাদেশ সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান অ্যারন ফিঞ্চ। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।

এ ছাড়া ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ম্যাক্সওয়েল-ওয়ার্নারের মতো ক্রিকেটাররা।

৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ আগস্ট (মঙ্গলবার) থেকে। শেষ হবে ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে ৫টি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল:

অস্ট্রেলিয়ার স্কোয়াড
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, নাথান এলিস, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা