খেলা

বাবার মৃত্যু : দেশে ফিরছেন আমিনুল

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ে সফরে থাকা অবস্থায় ভয়ানক দুঃসংবাদ পেয়েছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তার বাবা আব্দুল কুদ্দুছ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। যে কারণে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই তাকে দেশে ফিরতে হচ্ছে।

আমিনুলের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর সম্প্রতি তাকে হাসপাতালে নেওয়া হয়।

আমিনুলের পারিবারিক সূত্র জানা গেছে, আব্দুল কুদ্দুছ হৃদরোগে ভূগছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালেই মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। আমিনুলের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান এই বাবার। সিএনজি অটোরিকশা চালিয়ে তিনি ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন।

আব্দুল কুদ্দুছই আমিনুলকে নিয়ে যান দেশের খ্যাতিমান কোচ ওয়াহিদুল গণির কাছে। আমিনুলও তার বাবার স্বপ্ন পূরণে নিজেকে উজার করে দেন। সুযোগ পান জাতীয় দলে। বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিনুলের। ২১ বছর বয়সী এই লেগ স্পিনার এখনও পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১০ উইকেট।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা