খেলা

জিম্বাবুয়েতে বিপ্লব, দেশে বাবার মৃত্যু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে জিম্বাবুয়েতে রয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তিনি সেখানে থেকেই পেলেন বাবার মৃত্যুর খবর।

বিপ্লবের বাবা আব্দুল কুদ্দুস রাজধানীর ঢাকায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিপ্লবের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

বিপ্লবের বাবা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বছরখানেক আগে একবার শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি।

আমিনুল ইসলাম বিপ্লব অল্প দিনেই বেশ নজর কাড়েন। দেশের লেগ স্পিন সংকটের ত্রাতা হয়ে ওঠার সম্ভাবনাও তার মধ্যে দেখেন অনেকে। জাতীয় দলের সঙ্গী বিপ্লব অনেক দিন ধরেই, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গে আছেন তিনি।

চলতি জিম্বাবুয়ে সিরিজের মাঝপথেই এই লেগ স্পিনারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা