খেলা

করোনা জয় করলেন রিশব

ক্রীড়া ডেস্ক : সুসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১০ দিনের কোয়ারেন্টাইন শেষে রিশব পান্ত করোনা নেগেটিভ সার্টিফিকেট পেলেন। তারপর ক্যাম্পে যোগ দিতে দেরি করেননি তিনি। ডারহামে বিরাট কোহলিদের সঙ্গে জৈব বলয়ে প্রবেশ করলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।

ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে ছুটিতে থাকার সময় টিম হোটেলে ছিলেন না পান্ত। তখন ইউরোর ম্যাচ দেখে আর আনন্দে এখানে সেখানে ঘুরে বেড়িয়েছেন তিনি। এরপরই এর ফল ভোগ করেন, জানা যায় তিনি করোনা পজিটিভ।

১৫ জুলাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিশ্চিত করে পান্ত করোনায় আক্রান্ত। অবশ্য তার আগে ৮ জুলাই পজিটিভ হন তিনি। মাঝে ছিল লুকোছাপা। তবে এবার তিনি নেগেটিভ।

২৩ বছর বয়সী এই ক্রিকেটার সুস্থ হয়ে উঠার খবরটি দিয়ে বোর্ড সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘হ্যালো রিশব পান্ত, তুমি ফেরায় আমরা সবাই খুব খুশি। পান্তের ফেরায় ইংল্যান্ড সিরিজের আগে একটি বড় চিন্তা দূর হল ভারতীয় দলের।’

তবে তিনি ফিরলেও করোনা পজিটিভ দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী ও তার সংস্পর্শে আসা বোলিং কোচ ভরত অরুণ এবং দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণকেও পাঠানো হয় নিভৃতবাসে। ১০ দিনের কোয়ারেন্টাইন এখনও শেষ না হওয়ায় বাকি চারজন রয়েছেন লন্ডনে নিজের হোটেল রুমেই।

আগামী ৪ আগষ্ট ইংল্যান্ডের সঙ্গে টেস্ট মিশন শুরু বিরাট কোহলিদের। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হবে নটিংহ্যামে। যেখানে খেলার কথা রিশব পান্তেরও।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা