খেলা

অলিম্পিকে নিষিদ্ধ হচ্ছেন অস্ট্রেলিয় ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্ক এবং জাপানিদের অনাগ্রহ সত্ত্বেও পর্দা উঠতে যাচ্ছে টোকিও অলিম্পিকের। আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার। তার আগেই জৈব সুরক্ষা বলয় ভেদ করে অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে করোনা। ফলে একেবারে শেষ মুহূর্তে অলিম্পিক গেমস বাতিল হওয়ার আশঙ্কা করছেন আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো। এমন অবস্থার মধ্যেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।

দেশটির হর্স রেস দলের এক সদস্যকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২১ জুলাই) এমনটাই জানানো হয়েছে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে। মাদক সেবনের জন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

হর্স রেসার জেমি কেরমন্ডের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গেছে। ২৬ জুন পরীক্ষা করা হয়েছিল তার। টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না জেমি। তবে তিনি চাইলে ফের তার নমুনা পরীক্ষা করাতে পারেন।

প্রথম বারের জন্য অলিম্পিকে নামার কথা ছিল ৩৬ বছরের জেমি। অস্ট্রেলিয়ার দলের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে তাকে। সিদ্ধান্ত ফের পুনর্বিবেচনা করতে পারে নির্বাচকমণ্ডলী।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা