-ফাইল ছবি
খেলা
টোকিও অলিম্পিক

পদক পরবেন নিজেরাই

ক্রীড়া ডেস্ক: টোকিও অলিম্পিকের পর্দা উঠবে আগামী ২৩ জুলাই। করোনা সংক্রমণের কারণে অ্যাথলেট ও কর্মকর্তাদের মাস্ক পরে থাকতে হবে। করোনা মহামারির কারণে অলিম্পিকে পদক দেয়ার নিয়মেও এসেছে পরিবর্তন ।

এতোদিন পদকজয়ী অ্যাথলেটদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা গলায় পদক পরিয়ে দিলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। ট্রেতে করে এবার অ্যাথলেটদের কাছে পদক নিয়ে যাওয়া হবে আর সেখান থেকে নিজেরাই নিজেদের গলায় পরবেন পদকজয়ী অ্যাথলেটরা।

এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ বলেন, এবার আর আগের মতো অ্যাথলেটদের গলায় পদক পরিয়ে দেয়া হবে না। ট্রেতে করে তাদের সামনে মেডেলগুলো দেয়া হবে। তারা নিজেরাই সেগুলো পরবেন। যিনি মেডেলগুলো ট্রেতে রাখবেন তিনি যেন সেগুলো রাখার আগে জীবাণুমুক্ত গ্লাভস পরে রাখেন তা নিশ্চিত করা হবে। তাতে করে অ্যাথলেটরা আশ্বস্ত থাকবেন যে তাদের আগে অন্য কেউ মেডেল স্পর্শ করেননি।

এবারের অলিম্পিক কিছুটা হলেও জৌলুস হারাবে তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শকশূন্য স্টেডিয়ামে প্রতিটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তার ওপর অলিম্পিক পদক নিজেরাই নিজেদের গলায় পরবেন অ্যাথলেটরা। তার সঙ্গে কেউ হাত মেলাতে পারবেন না, কেউ কাউকে জড়িয়ে ধরতে পারবেন না বলেও জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

এদিকে আইওসি’র রিফিউজি দল অলিম্পিক শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছে। টোকিওতে উড়ে যাওয়ার আগে দোহা ২৯ জনের মধ্যে ২৬ অ্যাথলেটকে নিয়ে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয় এবং ১১ অফিসিয়ালও সেখানে ছিলেন। বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষায় অ্যাথলিটরা নেগেটিভ এলেও অফিসিয়ালদের একজনের পজিটিভ আসে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা