খেলা

ডিফেন্ডার রাফির মাথায় ৬ সেলাই

সাননিউজ ডেস্ক: ম্যাচের ৩০তম মিনিট তখন। উড়ন্ত বল দখলের লড়াইয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের রিয়াদুল হাসান রাফি ও শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহ। এই সময়েই সুলায়মানের সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় রিয়াদুল হাসান রাফির। শেখ জামালের বিপক্ষে প্রথমার্ধে আহত হয়ে হাসপাতালেও যেতে হয় তাকে। পরে জানা গেলো, আঘাত পেয়ে মাথায় ৬টি সেলাই পড়েছে রাফির। বর্তমানে ক্লাবের টেন্টে বিশ্রামে আছেন জাতীয় দলের এই ফুটবলার।

বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘটনাটি ঘটে ম্যাচের ৩০তম মিনিটে। সতীর্থের ক্রস থেকে শেখ জামালের সুলায়মান সিল্লাহর হেড গোলকিপার লাফিয়ে উঠে তালুবন্দি করেছিলেন। এই সময়েই সুলায়মানের সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় রিয়াদুল হাসান রাফির।

তার মতো আঘাত পান সুলায়মানও। ফলে তার কপালেও ব্যান্ডেজ করতে হয়েছে। ঘটনাবহুল এই ম্যাচটিতে শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিংকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা