খেলা

ফ্রি এজেন্টে ডোনারুমাকে পেয়ে গেল পিএসজি

স্পোর্টস ডেস্ক: সময়টা দীর্ঘ ৫৩ বছর। অবশেষে ইতালি ইউরো কাপের শিরোপা জিতলো। এসবের জেতানোর পিছে যেসব কারিগর রয়েছেন তাদের মধ্যে একজন হলেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজে পেয়েছেন আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ইউরো শেষ হতেই তিনি যোগ দিলেন পিএসজিতে। অন্য যেকোনো সময় হলে নিশ্চিতভাবেই কয়েক কোটি ইউরো খরচ হয়ে যেত ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)।

কিন্তু এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে ফ্রি এজেন্ট থাকায় বিনামূল্যেই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষককে পেয়ে গেল তারা।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগেই মিলান ছাড়ার কথা জানিয়েছিলেন ২২ বছর বয়সী ডোনারুমা। ইউরো শেষ হওয়ার পর ৫ বছরের চুক্তিতে তিনি নাম লেখালেন পিএসজিতে। বুধবার এ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উভয়পক্ষ।

পিএসজিতে নাম লিখিয়ে ডোনারুমা বলেছেন, ‘এই গ্রেট ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি নতুন চ্যালেঞ্জ নিতে এবং নিজের আরও উন্নতি করতে প্রস্তুত। পিএসজির হয়ে আমি যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই এবং সমর্থকদের আনন্দ দিতে চাই।’

বয়স মাত্র ২২ হলেও এরই মধ্যে ইতালি জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ৩৩টি ম্যাচ। আর সিনিয়র ক্যারিয়ারে তার ম্যাচের সংখ্যা ২৫১টি। সবশেষ সিরি আ’য় মিলানের হয়ে শুধুমাত্র একটি ম্যাচ বাইরে ছিলেন ডোনারুমা। দীর্ঘ ৭ বছর পর মিলানের চ্যাম্পিয়নস লিগে ফেরায় রেখেছেন বড় অবদান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা