পাবনার ছাইকোলা চৌরাস্তা মোড়ের আসকান আলী সুপার মার্কেট এভাবেই রাঙিয়েছেন ব্রাজিল ভক্ত ব্যবসায়ী শাহীন হোসেন
খেলা
ব্রাজিলভক্তের কাণ্ড

পতাকার রঙে রাঙালেন মার্কেট

নিজস্ব প্রতিবেদক: ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের ফুটবল টিমের প্রতি অগাধ প্রেম ও ভালবাসায় সিক্ত হয়ে সে দেশের পতাকার রঙে নিজেদের পুরো মার্কেট রাঙিয়েছেন এক ব্যবসায়ী। রাস্তার মোড়ে দোতলা মার্কেটটি নজর কাড়ছে পথচারীদের। সেই সাথে দলটির অন্যান্য ভক্তরাও ব্রাজিল প্রেমে মজেছেন।

স্থানীয় সূত্র জানায়, ব্রাজিলের পতাকায় মার্কেট রাঙিয়ে দেয়া এই ভক্ত হলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের আসকান আলীর ছেলে ব্যবসায়ী শাহীন হোসেন (৩০)। ছাইকোলা চৌরাস্তা মোড়ে অবস্থিত তার বাবার নামে 'আসকান আলী সুপার মার্কেট'।

জানা যায়, ছোটকাল থেকেই শাহীন ব্রাজিলের খেলার ভক্ত। এক বছর আগে দোতলা মার্কেটটি নির্মাণ করা হয়। চলতি বছর অনুষ্ঠিত হয় কোপা শিরোপার আসর। দিন যতই বাড়তে থাকে ফুটবল প্রেমিদেরও বাড়তে থাকে উত্তেজনা। সবকিছু ছাপিয়ে ব্রাজিল টিমের প্রতি ভালবাসা থেকেই শাহীন ব্রাজিলের পতাকার আদলে রাঙিয়ে দেন পুরো মার্কেট ভবন।

ঘটনাটি অন্তত ছয় মাস আগে। তখনও কোপা আমেরিকার শিরোপা নিয়ে হয়ত মাতামাতি তেমনটা হয়নি। যেমনটা হয়েছে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে পেয়ে। কিন্তু সেই ছয় মাস আগেই শাহীনের মন রাঙিয়েছিল কোপা আমেরিকা শিরোপা।

তিনি হয়ত ভেবেছিলেন অন্যান্য বারের মতো এবারও ব্রাজিলের ঘরেই উঠবে শিরোপা। কিন্তু হলো না। খালি হাতেই ফিরতে হলো দলটিকে। ১৬ বছর পর শিরোপাটি ঘরে তুলেছেন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। শাহীন মিস্ত্রির সাথে আলাপ করে বুঝিয়ে দিয়েছিলেন তার ভালবাসা ও পরিকল্পনার কথা। পরে ব্রাজিলের পতাকার রঙে পুরো মার্টেকটি রাঙিয়ে দেন।

চৌরাস্তা মোড়ের মার্কেটটি এখন ফুটবল প্রেমিদের ঠিকানা! নজরও কাড়ছে পথচারী ও স্থানীয়দের। যাত্রাপথে একবার হলেও চোখ বুলিয়ে নিচ্ছেন ভক্তরা। হয়ত অজান্তেই। আর এমন ভালবাসা যে বিরল।

সূত্র জানায়, পুরো মার্কেটটি এভাবে রাঙাতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকার অধিক। পুরো রঙের কাজ শেষ হতে সময় লেগেছে একমাসের কাছাকাছি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা