সংগৃহীত ছবি
খেলা

প্যারাগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ৪-১ ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (২৯ জুন) অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। দেশের হয়ে ৩১ ম্যাচে মাত্র ৩ গোল করা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে সমালোচনায় কম হয়নি। আর সেই ভিনিসিয়ুসই জ্বলে উঠলেন গুরুত্বপূর্ণ ম্যাচে। জোড়া গেলে জবাব দিলেন সমালোচনার। তার সঙ্গে একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে ব্রাজিলের জালে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্যারাগুয়েকে চেপে ধরে ব্রাজিল। ৩০ মিনিটেই প্রথম গোলের দেখা পেতো তারা। কিন্তু পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন লুকাস পাকেতা।

আরও পড়ুন : দেশে ফিরল বাংলাদেশ

পেনাল্টি মিসের আক্ষেপে বেশিক্ষণ পুড়তে হয়নি ব্রাজিলকে। ৩৪ মিনিটে পেনাল্টি মিস করা পাকেতা অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে প্রথম সাফল্য এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র।

৪৩ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। এবার প্যারাগুয়ের জালে গোল করেন স্যাভিও। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির আগে আরো এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ওমর আলদারেতের বদৌলতে ৪৮ মিনিটে প্যারাগুয়ের হয়ে ম্যাচের একমাত্র গোল করেন ওমর আলদারেতের। আর ৬৩ মিনিটে ফের পেনাল্টি পেলে আর মিস করেননি লুকাস পাকেতা।সবমিলিয়ে ম্যাচ শেষে খেলার স্কোরলাইন দাঁড়ায় ৪-১।

আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনালে দ. আফ্রিকা

আগামী বুধবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা