সংগৃহীত ছবি
খেলা

বিশ্বকাপ ফাইনালে দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (২৭ জুন) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৭ রানের লক্ষ্য দেয় আফগানরা। জবাব দিতে নেমে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এতে আফগানিস্তানের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ৮ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কুইনটন ডি কক। এরপর রেজা হেনড্রিক্সকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক এইডেন মারক্রাম।

আরও পড়ুন : কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুজনের ব্যাটে ভর করে ফাইনালের পথে ছুটতে থাকে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত মারক্রামের ২১ বলের ২৩ রান এবং হেনড্রিক্সের ২৫ বলের অপরাজিত ২৯ রানে ভর করে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। দলীয় ২৩ রানেই ৫ উইকেট হারায় তারা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা গুরবাজ (০) ফেরেন ইনিংসের প্রথম ওভারেই। ৮ বলে ৯ রান করে গুলবাদিন নাইব আউট হলে, ২ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান।

আরও পড়ুন : বাংলাদেশকে উড়িয়ে সেমিতে আফগানিস্তান

এদিন ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি মোহাম্মদ নবিও। ৩ বলে শূন্য করে আউট হওয়ার পর ২ রান করে ফেরেন খারোতে। তবে অপর প্রান্ত থেকে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আজমতুল্লাহ ওমারজাই। তবে ইনিংস বড় করতে পারেননি।

১২ বলে সর্বোচ্চ ১০ রান করেন তিনি। এরপর কারিম জান্নাত (৮), নূর আহমেদ (০), রশিদ খান (৮) এবং নাভিন উল হক ২ রানে আউট হলে ৪৯ বল হাতে থাকতেই মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

প্রোটিয়াদের হয়ে মার্কো জনসেন এবং তাব্রাইজ শামসি ৩ টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কাগিসো রাবাদা এবং এনরিখ নরকিয়া দুটি করে উইকেট নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা