খেলা

বাংলাদেশীদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: সবার চোখ এখন ফাইনালে। রাত পোহালেই দেখা মিলবে আকর্ষণীয় মহারণের। থাকবে নাই বা কেন। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই ঘিরে সারাবিশ্বের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ফুটবল ঘিরে বাংলাদেশের জনগণের এই উন্মাদনায় নড়েচড়ে বসেছে খোদ আর্জেন্টিনার দূতাবাস।

আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই। তাই ভারতের দিল্লির আর্জেন্টাইন দূতাবাস থেকে একটি প্রেস নোট এসেছে দেশের এক গণমাধ্যমে। দূতাবাসের কর্মকর্তারা ফাইনালে আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থন চেয়েছেন।

প্রেস নোটে বলা হয়েছে, 'বাংলাদেশের নাগরিকবৃন্দকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। আমরা জানি, বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক আছেন। মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন তারা।

আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা। অনুগ্রহ করে, উপভোগ করবেন দুর্দান্ত এই ফাইনাল খেলা। আমরা ফুটবল ভালোবাসি। এর উত্তেজনা ও সৌন্দর্য্যের চূড়ান্ত বিকাশে বিশ্বাসী। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ দেখবে। '

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার খবর এরইমধ্যে সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনা ১৫ হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার মিডিয়ায় প্রকাশিতও হয়েছে।

অর্থাৎ আর্জেন্টিনার মানুষও জানে, তাদের ফুটবল টিম ঘিরে বাংলাদেশের মানুষের উত্তেজনা সম্পর্কে। এজন্য আর্জেন্টিনার সরকার ও জনগণের পক্ষ থেকে দেশটির দূতাবাস বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা