খেলা

উপেক্ষিত মার্টিনেজই আর্জেন্টিনার ভরসা

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর আর্জেন্টিনার জাতীয় দলে সুযোগ পান মার্টিনেজ। সেই উপেক্ষিত মার্টিনেজই এখন দলের অন্যতম ভরসা।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেক বছর ধরেই মারাকানায় এমন ম্যাচের জন্য আমরা অপেক্ষা করেছি। নিজেদের সবকিছু ঠেলে দিতে আমরা প্রস্তুত। আমরা একদম প্রথম দিন থেকেই অনুপ্রাণিত। জাতীয় দলের হয়ে ফাইনাল খেলা ও শিরোপা উঁচিয়ে ধরা আমার স্বপ্ন। ব্রাজিলের বিপক্ষে মারাকানায় সেটা খেলতে পারার চেয়ে ভালো কিছু হয় না। পুরো আর্জেন্টিনার মানুষ দেখতে চায় আমরা ব্রাজিলকে হারিয়েছি।’

গত দশকে তিনটি ফাইনাল খেললেও একটিতেও জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি করতে পারেনি কোনো গোলও। তবে এবার ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদি মার্টিনেজ। জাতীয় দলের হয়ে প্রথম ফাইনাল রাঙাতে চান জয়ের রঙে।

সেমিফাইনালে তার নৈপুণ্যেই জয় পেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার পাঁচ পেনাল্টির তিনটিই ঠেকিয়ে দিয়ে নায়ক বনে গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা