খেলা

শাস্তি পাচ্ছেন তাসকিন-মুজারাবানি

স্পোর্টস ডেস্ক : আইসিসি থেকে শাস্তি পাচ্ছেন তাসকিন ও মুজারাবানি। আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এতে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হবে দুজনকেই। এরসাথে উভয়ই পেয়েছেন ১টি করে ডিমেরিট পয়েন্ট। বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ঘটনাটি ঘটে চলমান জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে। বৃহস্পতিবার (৮ জুলাই) দিনের দ্বিতীয় ও বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারে মুজারাবানি বাউন্সার ছোড়া চতুর্থ বলটি না খেলে ছেড়ে দেন ব্যাটসম্যান তাসকিন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। বিষয়টা ভালো লাগেনি মুজারাবানির। কারণ আগের বলেই তাসকিন দৃষ্টিনন্দন অফ ড্রাইভে বাউন্ডারি মারেন।

তাসকিনের সেই নাচ পছন্দ না হওয়ায় তার দিকে এগিয়ে এলেন মুজারাবানির। তারপর লেগে গেল ঝগড়া। হেলমেট একদম মুজারাবানির মুখে লাগিয়ে তাকে শাসিয়ে দিলেন তাসকিন। যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর এতেই শাস্তি পেতে হলো তাদের। যদিও বেশ উপভোগ্য ছিল দুজনের ঠোকাঠুকি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা