খেলা

এক টিকিটের দাম ৪৮ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে শেষ হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবারের আসর। অপেক্ষা আর মাত্র একটি ম্যাচের। শিরোপা জিতবে কারা, তা নিয়ে হচ্ছে অনেক জল্পনা ও কল্পনা।

আগামী রোববার মেগা ফাইনালে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও ইতালি। ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখতে চাইলে আপনাকে খরচ করতে হবে প্রায় ৪৮ লক্ষ টাকা!

ইংল্যান্ড ফাইনালে ওঠায় দলটির খেলা দেখার জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি দেশটির সমর্থকরা। দীর্ঘ ৫৫ বছর পর মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠায় আগ্রহটা একটু বেশি। আর এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটের দাম উঠল আকাশ ছোঁয়া।

ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ের পর থেকেই হ্যারি কেইনদের নিয়ে বিপুল প্রত্যাশা দেশ জুড়ে। সকলেই মাঠে বসে দলের জয় দেখতে চাইছেন। তা থেকেই টিকিটের এমন অগ্নি মূল্য।

গত সপ্তাহেই উয়েফার সাইটে থাকা সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। অন্য কোথাও আর টিকিট আছে বলেও জানা যাচ্ছে না। এমন অবস্থায় বেশ কিছু টিকিটের সন্ধান পাওয়া যায়, যেগুলো তাদের মালিকরা বিক্রি করে দিতে ইচ্ছুক। সেগুলোই বিক্রি করতে চাইছেন তারা।

জানা গেছে, কিছু টিকিটের আসল দাম ছিল ২৬ হাজার টাকা। সেগুলোরই দাম উঠে যায় প্রায় ৪৮ লক্ষ টাকা। এছাড়া লাইভ ফুটবল টিকিট নামক এক ওয়েবসাইটে টিকিটের দাম দেখা যায় ৩৫ লক্ষ ৩১ হাজার টাকা।

ধারণা করা হচ্ছে রোববার ওয়েম্বলির মাঠে ৬৭,৫০০ দর্শক উপস্থিত থাকবেন। মাঠে ৯০ হাজার দর্শক বসার ব্যবস্থা থাকলেও সরকার থেকে এর বেশি অনুমতি দেওয়া হয়নি।

তবে বেশ কিছু নকল টিকিটও বিক্রি হচ্ছে বলে সন্দেহ করছে উয়েফা। এ কারণে নেটমাধ্যমে কেনা টিকিটের ওপর নজর রাখছে তারা। নকল টিকিট হলে এত দাম দিয়ে কিনেও মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা