খেলা

৩০০ পার করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে প্রথম দিন অম্লমধুর কেটেছে বাংলাদেশের। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ৩০০ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন শুরু করেছেন দিনের খেলা।

টপ অর্ডারে ব্যর্থতার গল্প যেমন আছে, তেমনি আছে প্রাপ্তির আনন্দও। দারুণ ব্যাট করেছেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে তিনি বরাবরই দুর্দান্ত। তবে বাড়তি পাওয়া হলো লিটন দাস ও মাহমুদউল্লাহর ব্যাটিং। লম্বা সময় ফর্মহীনতার পর রানে ফিরেছেন লিটন, আর ১৬ মাস পর টেস্টে ফিরে নিজেকে চিনিয়েছেন মাহমুদউল্লাহ।

লিটনের প্রাপ্তির আনন্দ যেমন আছে, তেমনি আছে না পাওয়ার যন্ত্রণাও। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দারুণ সম্ভাবনা জাগিয়েও পারেননি এই উইকেটকিপার। ৯৫ রানে আউট হয়ে যান দিনের শেষ ভাগে।

তবে অপরাজিত থেকে দিন শেষ করেন মাহমুদউল্লাহ। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেই হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি।

তার সঙ্গে প্রথম দিন শেষ করেন তাসকিন আহমেদ। এই দুজনই শুরু করেছেন দ্বিতীয় দিন। তাদের ব্যাটে এগিয়ে চলা বাংলাদেশের স্কোর ৮৮ ওভারে ৮ উইকেটে ৩২৪ রান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা