খেলা

সৌরভের জন্মদিনে স্ত্রীর উপহার

ক্রীড়া ডেস্ক : একজন খ্যাতনামা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ভারতীয় প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। বর্তমান বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করছেন। বাঁ হাতি এই ব্যাটসম্যানকে চেনে না, এমন মানুষ বিরল। তিনি বিভিন্ন মানুষের কাছে ভিন্ন নামে পরিচিত। তাকে কেউ বলে বাংলার দাদা আবার কেউ বলে প্রিন্স অফ ক্যালকাটা, বেঙ্গল টাইগার ও গড অফ অফসাইড। সে যাই হোক- ভারতীয় এই বাঙালি ক্রিকেটারের জন্মদিন আজ। ১৯৭২ সালে ৮ জুলাই কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন তিনি।

সৌরভের ৫০ তম জন্মদিনে রাত ১২টা বাজতে না বাজতেই স্ত্রী ডোনা একটি মোবাইল উপহার দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের সেই ছবি পোস্ট করেন ডোনা। ছবি প্রকাশের পরপরই সেটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

জানা যায়, ৫০-এ পা রাখা সৌরভ এবার তার কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। করোনার সংক্রমণ বেশি থাকায় ঘরোয়াভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা