খেলা

লড়াইটা হতে পারে মেসি-মার্টিনেজেরও!

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সময়। অবশেষে লক্ষ্য অর্জনের খুবই কাছাকাছি। বার বার শিরোপার কাছাকাছি গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো হয়নি লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনার। বেশ কয়েকবার ফাইনাল খেলেছেন তারা। ১৯৯৩ সালের পর বড় কোনো আসরের শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। আরেকবার সে আক্ষেপ ঘোচানোর দ্বারপ্রান্তে মেসিরা।

মারাকানা স্টেডিয়ামে ১১ জুলাই পার করতে হবে ব্রাজিল বাঁধা। তার আগে অবশ্য উজ্জীবিত তারা।

মেসির নেতৃত্বে ছন্দে আছে গোটা দল। মেসি নিজে তো গোল করছেনই, করাচ্ছেন সতীর্থদের দিয়ে। এবারের কোপা আমেরিকার ফাইনালের আগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলকারীর তালিকায় মেসি আছেন সবার ওপরে। ৪ গোল করে গোল্ডেন বুট জয়ের দাবিদার তিনিই।

তবে এই লড়াইয়ে তাকে ছেড়ে কথা বলছেন না মেসির জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্টিনেজ। ৩ গোল করে মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি।

পিছিয়ে থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ভালো কিছু করতে পারলে সুযোগ থাকবে নেইমারের। ব্রাজিলের নেইমার ও লুকাস পাকুয়েতার নামের পাশে আছে দুটি করে গোল। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দুই দল পেরুর আন্দ্রে কারিল্লো ও গিয়ানলুকা লাপাদুলা এবং কলম্বিয়ার লুইজ দিয়াজেরও ২টি করে গোল আছে।

ক্যারিয়ারে অধরা শিরোপার আক্ষেপে পোড়া মেসি ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না। বারবরই বলে আসছেন, সবকিছু ছাপিয়ে শিরোপা জিততে চান তিনি। এবার তার সামনে সেই শিরোপার লড়াই। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে শতবর্ষ পুরনো এই টুর্নামেন্টের ফাইনাল ১১ জুলাই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা