খেলা

কলম্বিয়াকে নিয়ে চিন্তিত আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : চলতি কোপা আমেরিকা টুর্নামেন্টে এখনো পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল মেসিরা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে মাত্র দুটি ম্যাচ বাকি। পববর্তী দুই ম্যাচ জিতলে শিরোপা উল্লাসে মাতবে আর্জেন্টিনা। ঘুচবে দীর্ঘদিনের আক্ষেপ।

শেষ দুটি ম্যাচের একটি কলম্বিয়ার সঙ্গে। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই সকাল ৭টায় সেমিফাইনালে টপকাতে হবে কলম্বিয়া বাধা।

কোপা আমেরিকার রেকর্ড চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করে সেমিতে এসেছে কলম্বিয়া। প্রতিপক্ষ হিসেবে তারা মোটেও সহজ নয়। কলম্বিয়াকে সমীহের চোখে দেখছেন লাউতারো মার্টিনেস।

আর্জেন্টিনার এই ফুটবলার জানিয়েছেন, কলম্বিয়ার শারীরিক শক্তিনির্ভর ফুটবল ভাবাচ্ছে তাদের। তবে মার্টিনেসের বিশ্বাস, এ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেবে আর্জেন্টিনা।

মার্টিনেস জানান, ‘সাম্প্রতি আমরা তাদের (কলম্বিয়া) মোকাবিলা করেছি। প্রতিপক্ষ হিসেবে তারা খুব কঠিন। খেলেও শারীরিক শক্তিনির্ভর ফুটবল। ভালো ফল পেতে এবং ফাইনালে যেতে হলে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে।’

তিনি আরও জানান, ‘আমি মনে করি, আমরা আধিপত্য করা আর্জেন্টিনাকে দেখছি। আমরা এরকমই প্রস্তুতি নিই। আমরা তেমনই খেলতে চাই, যেমনটা কোচ আমাদের কাছে চান।’

এবার বেশ তড়িঘড়ির মধ্যে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। ব্রাজিলে বসেছে ফুটবলেই উৎসব। তবে সেখানকার মাঠ নিয়ে প্রতিদিনই সমালোচনা হচ্ছে। সেমিফাইনালের আগেও মাঠের প্রসঙ্গ ভাবাচ্ছে আর্জেন্টিনাকে।

দলটির ফরোয়ার্ড নিকো গঞ্জালেস বলেন, ‘যে মাঠগুলোয় আমরা খেলেছি, সেগুলো আমাদের ভীষণ ভুগিয়েছে। এটা দেখতে প্রতিবেশীর বাড়ির উঠানের মতো। এখানে খেলা খুব কঠিন হচ্ছে। ভাগ্য ভালো যে আমরা জানি, এই পরিস্থিতিতে কিভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয় এবং জিততে হয়।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা