খেলা

এবার লড়াই হয়তো পেলের সাথে মেসির!

স্পোর্টস ডেস্ক: অন্যরকম এক মুগ্ধতা ছড়িয়ে দেন তিনি। পাসিং, ড্রিবলিং, গোল করা ও করানো সবই তার কৃতিত্ব। ফুটবল পায়ে তার দক্ষতা মোহ জাগাবে সবাইকে। তিনি লিওনেল মেসি। গোল করে ও করিয়ে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন তিনি। আর্জেন্টাইন তারকার প্রতিটি গোলই যেন রোমাঞ্চ ছড়িয়ে যায়।

আর একটু। তাহলে তিনি ছাড়িয়ে যাবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলেকে। দক্ষিণ আমেরিকার ফুটবলার হিসেবে জাতীয় দলে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডটি তার দখলে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে তালিকায় সবার উপরে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৪৯ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ গোল মেসির।

রোববার সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা। তিন গোলের বড় জয়ে সেমিফাইনালে চলে গেছে তারা। প্রথম দুই গোলে অ্যাসিস্টের পর তৃতীয় গোলটি আসে মেসির পা থেকে। ফ্রি কিকে গোল করেন তিনি।

এই গোলের পর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোলসংখ্যা হয় ৭৫ থেকে ৭৬টি। আর মাত্র এক গোল করলেই মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি, দুই গোল করলে ছাড়িয়ে যাবেন তাকে। তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও একজন ব্রাজিলিয়ান। ১০৭ ম্যাচে ৬৮ গোল করে তালিকার দুইয়ে আছেন নেইমার এরপর থাকা আরেক সেলেসাও ফুটবলার রোনালদোর ৯৮ ম্যাচে গোলসংখ্যা ৬২টি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মাইক্রোপ্লাস্টিক: কোন পণ্যে আছে, কতটা ক্ষতিকর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

কাগজের বাক্সে মিলল পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারুবা টেস্টে ক্যারিবীয়দের দাপুটে জয়

মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা