খেলা

২৫ বছর পর ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইংল্যান্ড। এতে জোড়া গোল করে বড় ভূমিকা রাখেন হ্যারি কেইন।

ইউরোর শেষ আটে দলের প্রত্যেকটা ম্যাচই গিয়েছিল অতিরিক্ত সময়ে। শেষ জয়টা ছিল সেই ১৯৯৬ সালে, যখন কোচ গ্যারেথ সাউথগেট জিতেছিলেন খেলোয়াড় হিসেবে। এরপর আরও দু’বার কোয়ার্টারে ফাইনালে খেলেছিল ইংল্যান্ড, একবারও পেরোতে পারেনি সে বৈতরণী।

সে শঙ্কা পেছনে ফেলতে যার নৈপুণ্য সবচেয়ে বেশি দরকার ছিল ইংল্যান্ডের, সেই হ্যারি কেইনই জ্বলে উঠলেন এদিন। বাম প্রান্ত ধরে রাহিম স্টার্লিং উঠে এসেছিলেন আক্রমণে। এরপর তার রক্ষণচেরা পাস খুঁজে পায় কেইনকে। প্রথম ছোঁয়াতেই তার দারুণ এক ফিনিশ ইংলিশদের এগিয়ে দেয় ম্যাচের পঞ্চম মিনিটেই।

এরপর যেমন হয়ে এসেছে চলতি ইউরোয়, ইংল্যান্ডের অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়া; সেটাই হয়েছে বিরতির আগ পর্যন্ত। বিরতির বাঁশি বাজার আগ পর্যন্ত ইংলিশরা বলার মতো আক্রমণ পেল মাত্র একটি। ৩২ মিনিটে ডেকলেন রাইসের করা শটটি ঠেকাতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি ইউক্রেন গোলরক্ষককে। ১-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে ইংলিশরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা