খেলা

নেইমারের সঙ্গী হতে যাচ্ছেন রামোস!

স্পোর্টস ডেস্ক: সের্হিয়ো রামোস নামটার সাথে রিয়াল মাদ্রিদে সম্পর্ক অনেক। কিন্তু সেই রামোসের সম্পর্ক ছিন্ন করেছে রিয়াল মাদ্রিদ। খবরটা এখন পুরনো। নতুন খবর হলো, স্প্যানিশ লিগ ছেড়ে এবার ফরাসি লিগে নাম লেখাতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

ফ্রেঞ্চ রেডিও আরএমসি বলছে, তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করতে যাচ্ছে নেইমারের প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। রেডিও আরএমসি আরও বলেছে, পিএসজির দুই বছরের চুক্তিতে রামোস নাকি রাজিও হয়েছেন!

মূলত গত মৌসুমটা ভালো যায়নি পিএসজির। লিগ ওয়ান শেষ করেছে রানার্স আপ হয়ে। এমনকি চ্যাম্পিয়নস লিগেও তারা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে। এবার তাই চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে ফরাসি জায়ান্টরা দল গোছাচ্ছে।

এরই মধ্যে পচেত্তিনোর পিএসজি চুক্তিবদ্ধ করেছে নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনিয়ো ভিনালাদামকে। এতদিন যার ঠিকানা ছিল লিভারপুল।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ফ্রি এজেন্ট হয়ে ছিলেন রামোস। গত মাসে জানা গেছে, নতুন চুক্তিতে রাজি হতে ব্যর্থ ছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। অথচ এখানেই ১৬ বছর ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছিলেন!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা