খেলা

কোপা আমেরিকা: থাকছে না অতিরিক্ত ৩০ মিনিট

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার নিয়ম এবার একটু পরিবর্তন হচ্ছে। নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে, অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না। নকআউট পর্বের খেলা শুরুর আগে বদলে গেল এ নিয়ম।

লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর ফিরে গেছে ২০১৫ ও ২০১৬ সালের টুর্নামেন্টের নিয়মে।সরাসরি নিয়ে যাওয়া হবে টাইব্রেকারে। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা হয়েছিল এমন নিয়মে।

একই সময়ে চলমান ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফল না এলে, দেয়া হচ্ছে ১৫ মিনিট করে দুই অর্ধের অতিরিক্ত ত্রিশ মিনিট। এরই মধ্যে ইউরোর চারটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ত্রিশ মিনিটে।

কিন্তু কোপা আমেরিকায় থাকছে না এই নিয়ম। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে, সরাসরি করা হবে পেনাল্টি শ্যুটআউট। তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে।

অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে খেলা গড়াবে অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেও ফল না এলে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে।

উল্লেখ্য, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় এই নিয়মে খেলা হলেও, খানিক বদল এসেছিল ২০১৯ সালের আসরে। সেবারও কোয়ার্টারে ছিল না অতিরিক্ত ত্রিশ মিনিট। তবে সেমিফাইনাল থেকে পরবর্তী ম্যাচগুলোতে রাখা হয়েছিল অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল
পেরু-প্যারাগুয়ে, ২ জুলাই দিবাগত রাত ৩.০০টা

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল-চিলি, ৩ জুলাই ভোর ৬.০০টা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল
উরুগুয়ে-কলম্বিয়া, ৪ জুলাই ভোর ৪.০০টা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ জুলাই সকাল ৭.০০টা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা