খেলা

১ রানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে পরাজয়বরণ করতে হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। ২০ ওভারে ১৬৮ রানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলো ক্যারিবিয়ানরা। তাদের রাশ টেনে ধরে সহজ ম্যাচকে রূদ্ধশ্বাস ম্যাচে পরিণত করে প্রোটিয়ারা।

ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তাবরিজ শামসি। দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি লেগ স্পিনারের বল সামাল দিতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দেওয়া শামসি মঙ্গলবার (২৯ জুন) আরও ভয়ংকর হয়ে উঠেছিলেন।

যার ফলস্বরূপ মাত্র ১ রানে ম্যাচ হারেন রাসেল-পোলার্ডরা। ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

গ্রানাডার সেন্ট জর্জে ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্টি ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা স্কোর বোর্ডে তোলে ১৬৭ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। অন্যদিকে তাবরিজ শামসি ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট। ফলে ১৬৬ রানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা