খেলা

জার্মানিকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। জার্মানির বিদায়। রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ জুন) শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে দুই দল। ৯ শট নিয়ে গোলমুখে ৩টি করতে পারে জোকিয়াম লোর শিষ্যরা। তবে ইংল্যান্ড ৫ শটের ৪টিই গোলমুখে রাখতে পারে। যেখান থেকে দুটিতে সফল হয় দলটি। গোল দুটি করেন রাহিম রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন।

জার্মানি শুরুতেই ইংল্যান্ড শিবিরে ভয় ধরায়। ম্যাচের ৩য় মিনিটে জোসুয়া কিমিখের বাই লাইন ক্রস হেডের মাধ্যমে সামাল দেন কাইল ওয়াকার। এ যাত্রায় বেঁচে যায় ইংলিশরা।

খেলার ১৩তম ও ১৭তম মিনিটে সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে গোলে পরিণত করতে পারেরি। ৩৩তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পায় জার্মানি। তবে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দারুণভাবে সেভ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পায় ইংল্যান্ড। রাহিম স্টার্লিং দৌড়ে বল নিয়ে পাস দেন কেইনের দিকে। তবে তার নিয়ন্ত্রণহীন পাস সাকার দিকে গেলেও প্রতিপক্ষের ডিফেন্ডাররা সহজেই ক্লিয়ার করে দেন।

ম্যাচের দ্বিতীয়াধে আক্রমণ বাড়ায় ঘরের মাঠে খেলতে নামা ইংল্যান্ড। ফলে খেলার ৭৫তম মিনিটে স্টার্লিংয়ের গোলে লিড নেয় দলটি। ইংলিশরা ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে। খেলার বাকি সময় দুদল বেশ কয়েকটি চেষ্টা করলেও আর গোল হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা