খেলা

সেরা আটে মুখোমুখি ব্রাজিল-চিলি, আর্জেন্টিনা-একুয়েডর

ক্রীড়া ডেস্ক : চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। আয়োজক এবং শিরোপাধারী ব্রাজিল সেরা আটে লড়বে চিলির বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে একুয়েডরকে।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আর্জেন্টিনা। আগামী রোববার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে খেলবে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪বারের চ্যাম্পিয়নরা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ হয়েছে একুয়েডর।

আর্জেন্টিনার মতোই তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে নামা তিতের দল আগামী শনিবার নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে। ২০১৫ ও ২০১৬ সালের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা চিলির চলতি প্রতিযোগিতা খুব একটা ভালো যাচ্ছে না। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চতুর্থ দল হিসেবে সেরা আটে এসেছে তারা।

আগামী শনিবার ভোর তিনটায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে আগামী রোববার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। এবার ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বলিভিয়া ও ভেনেজুয়েলা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা