ছবি: সংগৃহীত
শিক্ষা

কারিগরি-মাদ্রাসায় ৭ কোটি টাকা অনুদান 

নিজস্ব প্রতিবেদক : দেশের কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের সাড়ে ১২ হাজার শিক্ষার্থী-শিক্ষক ও ৪২০ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ কোটি টাকার অনুদান পৌঁছে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইল ব্যাংকিং সিস্টেম ‌‘নগদ’-এর মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন : শিক্ষকদের পদোন্নতির তালিকা প্রকাশ

রোববার (২৫ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের বিশেষ অনুদানখাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের ৭ কোটি টাকা দিয়েছে সরকার। এর মধ্যে ১২ হাজার ৫০০ জন শিক্ষক-শিক্ষার্থী এবং ৪২০ টি কারিগরি ও মাদ্রাসা এ টাকা পাবে। সেই সাথে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা

যারা এই টাকা পাচ্ছে :

মন্ত্রণালয় থেকে জানা গেছে, মোট ১২ হাজার ৫০০ শিক্ষক-শিক্ষার্থীকে এ অনুদানের টাকা দেয়া হয়েছে। এর মধ্যে ৭০০ শিক্ষক-কর্মচারী পাবেন ১০ হাজার টাকা করে। তাদের জন্য বরাদ্দ ৭০ লাখ টাকা। ইবতেদায়ির (১ম-৫ম) ১৭৫০ শিক্ষার্থী ৩ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকা পাবেন।

৬ষ্ঠ-১০ম (দাখিল ও ভোকেশনাল স্তর) পর্যন্ত ৬৩০০ শিক্ষার্থী ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ১৫ লাখ টাকা পাবেন।

আরও পড়ুন : ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

এছাড়া এইচএসসি (বিএম/আলিম/ডিপ্লোমা) পর্যন্ত ১৭৫০ শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে মোট ১ কোটি ৫ লাখ টাকা দেওয়া হবে। ফাজিল ও কামিল বা তদূর্ধ্ব শ্রেণি পর্যন্ত ৭৫০ জনকে ৭ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

অন্যদিকে ৪২০ টি কারিগরি ও মাদ্রাসাকে ২৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৫ লাখ টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। ঈদের আগে তারা নগদের মাধ্যমে এই টাকা পাবেন বলে আদেশে বলা হয়েছে।

আরও পড়ুন : ঢাবিতে ৯১৪ কোটি টাকার বাজেট পাস

যেভাবে এই অনুদান দেওয়া হয় :

অনুদানের এই টাকা কারা পাবেন তার একটি নীতিমালা রয়েছে।

নীতিমালা অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবেদন নেওয়া হয়। আবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে অনুদানের টাকা ছাড় করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী এই ৩ ক্যাটাগরিতে অনুদান দেওয়া হয়। সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব-দুর্ঘটনা ও চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারেন।

আরও পড়ুন : পুঁজিবাজারে ঈদের ছুটি ৫ দিন

সেক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়েছে। এছাড়া দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করতে বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পায়।

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব-দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারেন। এছাড়া দেশের সব স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করতে পারে। সেক্ষেত্রেও অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।

আরও পড়ুন : ৩ টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ

যেভাবে আবেদন করতে হয় :

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এ অনুদান পেতে অনলাইনে আবেদন করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আবেদনে সংযুক্ত করতে হবে।

শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসক সনদ ও দৈব-দুর্ঘটনার স্বপক্ষের প্রমাণ সংযুক্ত করে আবেদন করতে হবে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান বাবদ বরাদ্দের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা