খেলা

সমালোচনার মুখে মারাকানার সংস্কারের কাজ

স্পোর্টস ডেস্ক: চলতি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ভেন্যু মারাকানার স্টেডিয়াম। এবার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মারাকানার স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ। এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

শনিবার তারা ফাইনাল ম্যাচের আগে মাঠ সংস্কারের ঘোষণা দিয়েছে।

আগামী ১০ জুলাই মারাকানায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ। যদিও টুর্নামেন্টের জন্য নির্ধারিত অন্য মাঠগুলোর অবস্থা নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।

টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে কোপা আমেরিকার আয়োজক স্বত্ব লাভ করে ব্রাজিল। মারাকানার পিচ জরাজীর্ন হয়ে পড়ায় রিও’র নিল্টন সান্তোস স্টেডিয়ামে ৭টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। তবে টুর্নামেন্টের সুচনালগ্ন থেকেই বেহাল পিচ নিয়ে সমালোচনা জোরদার হতে থাকে।

কুইয়াবার এ্যারেনা পান্তানালও গ্রুপ পর্বের বাড়তি একটি ম্যাচের আয়োজন করবে। সেটিও অব্যবহৃত ও ডেবে যাওয়া পিচ। যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

পিচ নিয়ে আয়োজকদের সমালোচনায় লিপ্ত নেইমার, মেসি ও অন্য ফুটবল তারকাদের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে। ২০১৬ সালের অলিম্পিকে ট্র্যাক এন্ড ফিল্ডের মাঠ হিসেবে ব্যবহৃত নিল্টন সান্তোস এর পিচটি নিয়মিত ভাবে ব্যবহার করে স্থানীয় ক্লাব বোটাফোগো। যারা বর্তমানে দেশটির দ্বিতীয় বিভাগে খেলছে।

গত বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত করার পর ব্রাজিলীয় কোচ বলেন,‘ ওই পিচটি ছিল ‘অগ্রহনযোগ্য’। টুর্নামেন্ট আয়োজকদের বিপক্ষে ওই সমালোচনার জেরে তাকে গুনতে হয়েছে জরিমানা। পরের দিনেই ওই বক্তব্যের জন্য তিতের বিরুদ্ধে ৫হাজার মার্কিন ডলার জরিমানা করে কনমেবল।

রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারির সংক্রমন বেড়ে যাওয়ার জেরে কলম্বিয়া ও আর্জেন্টিনা টুর্নামেন্টের আয়োজন থেকে সরে দঁাড়ালে ব্রাজিলকে আয়োজনের দায়িত্ব দেয় কনমেবল।

তবে তিতের সমালোচনার কয়েক ঘন্টার মধ্যেই একটি ভিডিও প্রকাশ করে কনমেবল। যেখানে মারাকানার সংস্কারের চিত্র ফুটে উঠে। কৃষিবিদ মেরিস্টেলা কুহন বলেন, ফুটবল সংস্থার ‘অল্প সময়ে ভাল ফল’ পাবার উদ্দেশ্যটি দুর্দান্ত। তিনি বলেন, এটি একটি চমৎকার ধারণা। কারণ সেখানে (কোপা আমেরিকার) একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুন পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় লাভ করার পর ব্রাজিলের অধিনায়ক নেইমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, দয়া করে মাঠের গর্ত ঠিক করুন। নেইমারের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে পেরুর গোল রক্ষক পেড্রো গ্যালেসে বলেন, মাঠের অবস্থা খুবই জরাজীর্ন। একটি গোলকিকও নেয়া যায় না। বল ডুবে যায়।

এর তিনদিন আগে মেসি বলেছিলেন, এই মাঠ খুব একটা সহযোগিতা করছে না। যে স্টেডিয়ামে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তার কোচ লিওনেল স্কালনির বক্তব্য ছিল আরো কঠিন। তিনি বলেন, এটি অন্য কোন খেলার পিচ ছিল। ফুটবলের নয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা