খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে জয় পেয়েছে।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করে শ্রীলঙ্কা। জবাবে ইংল্যান্ডের ইনিংসের ১২ ওভারের পর নামে বৃষ্টি। পরে তাদের সামনে নতুন লক্ষ্য দেয়া হয় ১৮ ওভারে ১০৩ রানের। ১১ বল আগেই নতুন লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

রান কম থাকলেও ইংল্যান্ড শুরুতে চাপে পড়েছিল। মাত্র ৩৬ রানেই ৪ উইকেট হারিয়েছিল তারা। জেসন রয় ১৭, ইয়ন মরগ্যান ১১, জনি বেয়ারস্টো ০ ও ডেভিড মালান ফেরেন ৪ রান করে।

দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার কাজটি সারেন স্যাম বিলিংস (২৯ বলে ২৪), লিয়াম লিভিংস্টোন (২৬ বলে ২৯) ও স্যাম কারান (৮ বলে ১৬)। এ তিনজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬.১ ওভারে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

শ্রীলঙ্কাকে অল্পেই বেঁধে রাখার কাজটি দারুণভাবে সারেন স্যাম কারান, মার্ক উড, আদিল রশিদরা। নিজের বোলিংয়ে দুর্দান্ত রানআউট ছাড়াও একটি উইকেট নেন স্যাম। এছাড়া উড ও রশিদের শিকার ২টি করে উইকেট।

শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করেছেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস। অধিনায়ক কুশল পেরেরার সংগ্রহ ২১ রান। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান। শেষ দিকে ১৪ বলে ১৯ রান করে দলকে একশ পার করান ইসুরু উদানা।

শনিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা