খেলা

শেষ আটে উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক: উরুগুয়ে কোপা আমেরিকার এবারের মৌসুমে নিজেদের শুরুটা ভালো করতে পারেনি। আর্জেন্টিনার সঙ্গে হারের পর চিলির সঙ্গেও জিততে পারেনি দলটি। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। শুক্রবার (২৫ জুন) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। বলিভিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে এডিনসন কাভানি, লুইস সুয়ারেজরা।

দুই দলের লড়াইয়ের ম্যাচে একক আধিপত্য ছিল উরুগুয়ের। তবে গোলের দেখা পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বলিভিয়ার গোলরক্ষক কার্লোস ল্যাম্পের ভুলে আসে ম্যাচের প্রথম স্কোর। ৭৯তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন কাভানি।

পরে আর কেউই গোলের দেখা পায়নি। ফলে এই ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে উরুগুয়ে। এতে শেষ আটে পৌঁছে যায় তারা। এই ম্যাচ হারের ফলে নক-আউট পর্বে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল বলিভিয়ার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা