খেলা

অলিম্পিকে সুযোগ পাওয়া রোমান-দিয়া ব্যর্থ

ক্রীড়া প্রতিবেদক : দিয়া সিদ্দিকী। কয়েক দিন আগেই টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন। তিনি নিজের ইভেন্টের পাশাপাশি রোমানের সঙ্গে মিশ্র খেলবেন।

গত মাসে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচারি স্টেজ-২ তে রিকার্ভ মিশ্র দলগতভাবে রুপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, টোকিও অলিম্পিকে সুযোগ পাওয়া দুই আরচ্যারই প্যারিসে এই ইভেন্টে ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্বকাপ আরচ্যারির স্টেজ-৩ তে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী ১-৫ সেট পয়েন্টে চেক রিপাবলিকের কাছে হেরে বিদায় নেন।

আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় দুপুরে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ আমেরিকার এবং রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ মেক্সিকোর সঙ্গে (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা