খেলা

রোনালদোর বিশ্বরেকর্ডে নকআউটে পর্তুগাল 

স্পোর্টস ডেস্ক: বয়সটা ৩৬। তবু থেমে নেই। একের পর এক রেকর্ডের ছড়াছড়ি। এই বয়সেও মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

এবার ১০৯ গোল করে আন্তর্জাতিক ফুটবলে বিশ্ব রেকর্ড গড়লেন গড়েছেন তিনি। অধিনায়কের এমন স্মরণীয় ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা।

সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড এখন যৌথভাবে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ের সঙ্গে রোনালদোরও। এছাড়া রোনালদো প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে আরও একটি রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এককভাবে ২০টি গোল তার ঝুলিতে। যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৯টি।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ ছিল এটি। বুদাপেস্টের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে রোনালদো ৮০ মিনিট পর্যন্ত দুই গোল করেন। তার দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

২৭ মিনিটে রোনালদোর গোলে পর্তুগাল এগিয়ে যায়। বিরতির পর যখন পর্তুগাল পিছিয়ে ছিল ঠিক তখনই আরও একটি পেনাল্টি পায় দল। রোনালদো ৫৯ মিনিটে জাল কাঁপিয়ে দলকে সমতা এনে দেন।

চার গোলের ম্যাচে তিনটি গোলই এসেছে পেনাল্টি থেকে। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে রোনালদোর জোড়া গোলের জবাবে দুই অর্ধে সমান গোল করেছেন ফ্রান্সের করিম বেনজেমাও।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স। অন্যদিকে একই রাতে হাঙ্গেরির সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলোয় উঠেছে জার্মানি। অপরদিকে জার্মানির সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে পর্তুগাল।

তবে ছয় গ্রুপের তিনে থাকা সেরা চার দলের একটি হিসেবে নকআউট পর্বে পা রেখেছে পর্তুগিজরাও। আগামী রবিবার রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল মোকাবিলা করবে বেলজিয়ামকে। পরের রাতে ফ্রান্স খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা