খেলা

জর্ডান, ইরানের বিরুদ্ধে খেলবেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ জর্ডান ও ইরানের গ্রুপে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ই জুন) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। ২৮ দল এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে। চারটি গ্রুপে চারটি করে দল, অন্য চার গ্রুপে তিনটি করে দল। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

এশিয়ার নারী ফুটবলের পরাশক্তিদের সঙ্গে দেশের মাটিতেই খেলার সুযোগ পাচ্ছেন সাবিনা-কৃষ্ণারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ স্বাগতিক হওয়া প্রসঙ্গে বলেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদের জানিয়েছে, বাংলাদেশ নিজেদের গ্রুপের বাছাইয়ে স্বাগতিক।’

১২-২৫ সেপ্টেম্বরের মধ্যে হবে বাছাইয়ের গ্রুপের ম্যাচগুলো। তিন দলের গ্রুপ পড়ায় সর্বমোট ম্যাচ তিনটি। এই সময়ের মধ্যে বাংলাদেশ এএফসির সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে সূচি নির্ধারণ করবে।

বাংলাদেশের স্বাগতিক হওয়া নিশ্চিত হলেও ভেন্যু নিয়ে খানিকটা জটিলতা রয়েছে। আগস্টের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পাচ্ছে না বাফুফে। সেক্ষেত্রে সেপ্টেম্বরে অন্য ভেন্যুতে খেলতে হবে।

আগামী বছর জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ৬ পর্যন্ত ১২ দল নিয়ে হবে এশিয়া কাপের মূল আসর। এই আট দলের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স আপ জাপান, অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থান অধিকারী চীন সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ভারত স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা