খেলা

ম্যাচে না থেকেও ছিলেন ম্যারাডোনা!

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি ম্যারাডোনা ছিলেন না, আবার ছিলেনও! এবারের শিরোপা পুনরুদ্ধারের মিশনটা যেন অদ্ভুত এক শূন্যতা নিয়েই শুরু করেছে আর্জেন্টিনা। শেষ দেড়-দুই দশকে আর্জেন্টিনার আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই ছিল ডিয়েগো ম্যারাডোনার সরব উপস্থিতি।

কোচের সিদ্ধান্তকে ধুয়ে দিয়ে, বোর্ডকে একহাত নিয়ে, নতুন কাউকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে, ম্যাচের সময় নিজের আবেগ প্রকাশ করে ম্যারাডোনা জানান দিতেন নিজের অস্তিত্ব। সেই ম্যারাডোনা নেই এবার। গেল বছর চলে গিয়েছিলেন না ফেরার দেশে।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে আয়োজকরা প্রযুক্তির মাধ্যমে যেন ফিরিয়ে এনেছিলেন ম্যারাডোনাকে।

তাকে স্মরণ করা হয়েছিল আলোর ঝলকানি আর দারুণ সব ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে মাঠে আনা হয়েছিল তার অবিস্মরণীয় সব পারফর্ম্যান্সের হলোগ্রাফিক ভার্সনে।

তিন মিনিট দীর্ঘ এ দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভিডিওতে রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিল্টন সান্তোসে যেন জীবন্ত হয়ে উঠেছিলেন ম্যারাডোনা।

তাকে স্মরণের দিনে অবশ্য আর্জেন্টিনা স্মরণীয় কোনো পারফর্ম্যান্স উপহার দিতে পারেনি। লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েও পরে গোল হজম করেছে। ২০২১ কোপা আমেরিকা শুরু করেছে ড্র দিয়ে।

আগামী ১৯ জুন নিজেদের পরের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে। সে ম্যাচে মেসিদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা