খেলা

আত্মঘাতী গোলরক্ষক হারালো পোল্যান্ডকে

সান নিউজ ডেস্ক: রবার্ট লেভানদোভস্কি পুরো ম্যাচে ছিলেন বিবর্ণ, অথচ বায়ার্ন মিউনিখে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। সেরা তারকার ব্যর্থতার দিনে হারলো পোল্যান্ডও।

নিজেদের জালেই বল জড়ালেন পোলিশ গোলরক্ষক। দারুণ এক জয় তুলে নিল স্লোভাকিয়া। সোমবার (১৪ জুন) রাশিয়ার সেন্ট পিটারবার্গে ‘ই’ গ্রুপের ম্যাচে স্লোভাকিয়া জিতেছে ২-১ গোলে।

অষ্টাদশ মিনিটে গোলরক্ষক ভইচেক শেজনির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পোল্যান্ড। তবে গোলটিতে স্লোভাকিয়ার রবার্ট ম্যাকের ভূমিকাই বেশি। কারণ তার শট পোস্টের নিচের দিকে লাগে। শট ঠেকাতে ঝাঁপিয়ে পড়েন শেজনি। কিন্তু বল পোস্টে লেগে মাটিতে পড়ে থাকা শেজনির পিঠে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলের মাধ্যমে ইউরোর ইতিহাসে গোলরক্ষক হিসেবে আত্মঘাতী গোল করা প্রথম গোলরক্ষক বনে গেলেন জুভেন্টাসের পোলিশ গোলরক্ষক।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে দলীয় আক্রমণের ফল বের করে সমতা টানেন ক্যারল লিনেত্তি।

খেলার ৬২তম মিনিটে পোলিশ মিডফিল্ডার গ্রেগর্জ ক্রিকোভিয়াক লাল কার্ড দেখেন। এবারের ইউরোর প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের দলে পরিণত হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পোলিশরা।

এরপর ৬৯তম মিনিটে স্লোভাকিয়ার জয়সূচক গোলটি করেন মিলান স্ক্রিনিয়ার। কর্নার থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডানপায়ের ভলিতে বল জালে জড়ান স্লোভাক ডিফেন্ডার। বাকি সময়ে চেষ্টা করেও লক্ষ্যের দেখা পায়নি পোল্যান্ড।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা