খেলা

সাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১৪) বিকেলে সংবাদ সম্মেলন করার কথা ছিল ডিপিএলে সাকিবের ক্লাব মোহামেডানের। তবে অনিবার্য কারণ বশত ওই সংবাদ সম্মেলন স্থগিত করেছে তারা। সাকিব আল হাসান ইস্যুতে দেশজুড়ে চলছে তোলপাড়। স্টাম্প কাণ্ডে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।

মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের তারিখ ও সময় পরে আবার জানানো হবে বলে জানানো হয়েছে।

স্থগিত সংবাদ সম্মেলন মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে বিকেল সাড়ে তিনটায় হওয়ার কথা ছিল।

গত শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রথমে স্টাম্পে লাথি ও পরে স্টাম্প তুলে আছাড় মারেন মোহামেডান অধিনায়ক সাকিব। ড্রেসিং রুমে ফেরার পথে তেড়ে যান আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের দিকে।

এই ঘটনায় রোববার সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করে সিসিডিএম। তাদের দেওয়া ওই শাস্তি কমানোর আবেদন জানিয়েছে ডিপিএলে সাকিবের ক্লাব মোহামেডান। যদিও সিসিডিএম জানিয়েছে, তারা কোন চিঠি পাননি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা