খেলা

সহজ জয়ে ব্রাজিলের কোপা মিশন শুরু

সান নিউজ ডেস্ক: জয়ে কোপা মিশন শুরু করেছে ব্রাজিল। সোমবার (১৪জুন) রাতে উদ্বোধনী ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাও শিবির।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় ‘এ’গ্রুপের ম্যাচে মার্কিনিয়োস দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। শেষ দিকে জালের দেখা পান গাব্রিয়েল বারবোসা। দারুণ জয়ে শিরোপা ধরে রাখার মিশনে প্রত্যয়ী নেইমাররা। দেশের মাটিতে কোপা আমেরিকার ম্যাচে এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকল ব্রাজিল।

করোনার কারণে ভেনিজুয়েলা দল অনেকটাই শক্তি হারিয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আট খেলোয়াড়সহ দলের ১৩ জন। প্রথম পছন্দের সাত জনকে ছাড়া খেলতে নেমেছিল ভেনিজুয়েলা। অনুমিতভাবে ছন্দে থাকা ব্রাজিলকে তেমন চাপে রাখতে পারেনি দলটি। উল্টা চাপে থেকে হজম করতে হয়েছে তিন গোল।

আট মিনিটে প্রথম গোলের সুযোগ পায় ব্রাজিল। নেইমারের কর্নারে কাছের পোস্টে রিশার্লিসনের ফ্লিকে স্রেফ পা ছোঁয়ানোর প্রয়োজন ছিল কারো। কিন্তু পারেনি কেউ।

১১ মিনিটেও এগিয়ে যেতে পারত ব্রাজিল। রেনান লোদির ফ্রি কিকে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত এদের মিলিতাও। ৯ মিনিট পর দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন ডানিলো। বুলেট গতির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গোল করেন মার্কিনিয়োস। দুই মিনিট পর জালে বল পাঠান রিশার্লিসন। তবে তিনি অফসাইডে ছিলেন। ৩০ মিনিটে মিলিতাওয়ের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি নেইমার। বেঁচে যায় ভেনিজুয়েলা।

দলের তারকা ফুটবলারদের ছাড়া দল গড়া ভেনিজুয়েলা গোলের প্রথম সুযোগ তৈরি করে ৩৯ মিনিটে। মার্তিনেসের ফ্রি কিক থেকে ফার্নান্দো আরিসতেগেইতার হেড সহজেই ফেরান গোলরক্ষক আলিসন। যোগ করা সময়ে সফরকারীদের আরেকটি চেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার (২-০)। ডানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন নেইমার।

ব্রাজিলের শেষ গোলটি ম্যাচের শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে নেইমারের পাসে গোলটি করেন বারবোসা। ব্রাজিলের শেষ তিন ম্যাচে এটি নেইমারের তৃতীয় ‘অ্যাসিস্ট।’ দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা