খেলা

রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো শুরু বেলজিয়ামের

ক্রীড়া ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে ১৯৮০ সালে সবশেষ ফাইনালে খেলে বেলজিয়াম। তারপর থেকে একরকম শূন্যই তাদের আন্তর্জাতিক অর্জন। গত বিশ্বকাপে বেলজিয়াম সেমিফাইনাল খেলায় প্রত্যাশা বাড়ে দলকে ঘিরে। দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখান লুকাকু-ডি ব্রুইনারা। সোনালী প্রজন্মের সেরা সময় কাটাচ্ছে বেলজিয়ান ফুটবল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে প্রথম বড় কোনো টুর্নামেন্টে শিরোপার প্রত্যাশা নিয়ে ইউরোতে বেলজিয়ানদের শুরুটা হয়েছে দুর্দান্তভাবে।

ইন্টার মিলানের সুপারস্টার রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-০ ব্যবধানে রাশিয়াকে হারিয়ে ইউরো মিশনে শুভ সূচনা করেছে বেলজিয়াম।

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে মাটি কাঁপানো শটে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন এই স্ট্রাইকার।

গোলের উদযাপনে হাসপাতালের শয্যায় বন্ধু ও ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসেনকে স্মরণ করতে ভুললেন না তিনি।

ক্যামেরার সামনে গিয়ে বন্ধুর দ্রুত আরোগ্য লাভের জন্য ‘ক্রিস, ক্রিস ভালোবাসি তোমায়’ বলে জানালেন ফুটবল খেলার থেকেও বেশি কিছু।

এমন দিনে কি তাকে থামিয়ে রাখা সম্ভব?

ম্যাচের শেষ দিকে আরেকটি গোলে নিজেকে রাঙানোর পাশাপাশি দলকেও বড় জয় উপহার দিলেন লুকাকু। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে সবশেষ ১৫ ম্যাচে ১৯ বার লক্ষ্যভেদ করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

তার আগে প্রথমার্ধে বেলজিয়ামের বুরুশিয়া ডর্টমুন্ডের রাইটব্যাক থমাস মুনিয়ের একটি গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

পুরো ম্যাচে স্বাগতিক রাশিয়া প্রতিরোধ ও পাল্টা আক্রমণে বেলজিয়ামের কোনো ক্ষতি করতে না পারায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুকাকুরা।

এ জয়ে ফিনল্যান্ডকে হটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় বেলজিয়াম। ১৭ জুন ডেনমার্কের বিপক্ষে গ্রুপ বি-এর দ্বিতীয় ম্যাচটি খেলবে রবার্তো মার্তিনেজের শিষ্যরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা