খেলা

আর্জেন্টিনায় স্থগিত ফুটবল

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়া ও আর্জেন্টিনায় এবারের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করার কথা ছিল। শুক্রবারই জানা যায়, সরকার বিরোধী বিক্ষোভের কারণে কলম্বিয়াকে বাদ দেওয়া হয়েছে স্বাগতিকের তালিকা থেকে। এবার করোনার কারণে ফুটবল ম্যাচ আয়োজন স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনায়।

তাতে শঙ্কায় পড়েছে এবারের কোপা আমেরিকা আয়োজন। নতুন করে স্বাগতিক খুঁজতে হবে কনমেবলকে। শুক্রবার করোনার কারণে আর্জেন্টিনায় ফুটবল বন্ধ হওয়ার কথা জানায় ব্লেচার ফুটবল।

এর আগে কলম্বিয়াজুড়ে শুরু হওয়া সহিংস সরকারবিরোধী আন্দোলনের কারণে স্বাগতিক থেকে সরিয়ে দেওয়া হয় কলম্বিয়াকে। চলমান দাঙ্গায় দেশটিতে প্রাণ গিয়েছে ১৫ জনের। এর ফলেই যৌথ আয়োজকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় কনমেবলকে।

এক বছর পিছিয়ে পরিবর্তিত সূচিতে আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা এবারের কোপা আমেরিকার। ২৭ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ জুলাই।

সূচি অনুসারে আগামী ১৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় ১৪ জুন রাত ৩টা) চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামার কথা মেসিদের। এরপর ১৮, ২১ ও ২৮ জুন যথাক্রমে উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

আর ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৫ জুন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯, ২৫, ২৯ জুন পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বাকি তিন ম্যাচ খেলবেন নেইমাররা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা