খেলা

রোনালদোর নেতৃত্বে পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা 

ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আবারও নামবে পর্তুগাল। তিনি সঙ্গে পাচ্ছেন উজ্জীবিত কয়েকজন তরুণ খেলোয়াড়কে, যাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

বৃহস্পতিবার (২০ মে) এই আসরের জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস।

এই সপ্তাহে ইতালিয়ান কাপ জয়ী এবং জুভেন্টাসের হয়ে ১০০ গোল করা রোনালদোর সঙ্গে রয়েছেন ম্যানসিটির বার্নার্দো সিলভা ও ম্যানইউর ব্রুনো ফের্নান্দেস। এই সপ্তাহে লা লিগা শিরোপা জয়ের হাতছানি পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স ও লিভারপুলের ডিওগো জোতা থাকবেন আক্রমণভাগে।

প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরাতে পারেনি বুন্দেসলিগার এই মৌসুমে আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের শীর্ষ গোলদাতা আন্দ্রে সিলভা।

সান্তোসের বাছাই করা রক্ষণেও আছে অনুপ্রাণিত কয়েকজন। ৩২ বছর পর প্রথম ডিফেন্ডার হিসেবে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত ইংলিশ ফুটবলের বর্ষসেরা রুবেন দিয়াস আছেন।

এই মৌসুমে ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে ও অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ‍তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই সেন্টার ব্যাক। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তার সঙ্গে রক্ষণে আছেন ক্লাব সতীর্থ হোয়াও কানসেলো। লেফট ব্যাক হিসেবে জায়গা পেয়েছেন রাফায়েল গুয়েরেইরো।

পাঁচ বছর আগে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল। এবার গ্রুপেই মুখোমুখি হবে তারা। ‘এফ’ গ্রুপে রোনালদোদের অন্য দুই প্রতিপক্ষ জার্মানি ও হাঙ্গেরি।

পর্তুগাল দল: অ্যান্থনি লোপেস, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও কানসেলো, নেলসন সেমেদো, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো, দানিলো পেরেইরা, হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মুতিনিয়ো, রেনাতো সানচেস, সার্জিও অলিভেইরা, উইলিয়ামস কারভালহো, পেদ্রো গনকালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিওগো জোতা, গনসালো গুয়েদেস, হোয়াও ফেলিক্স ও রাফা সিলভা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা