খেলা

তামিম-মুশফিকের ঝড়ে হারল রিয়াদের সবুজ দল

স্পোর্টস ডেস্ক : বেশ বড়ই ছিল লক্ষ্যটা। কিন্তু তামিম ইকবালের বিসিবি লাল দল সেটাকেই কত সহজ বানিয়ে ফেলল। ৪৫ ওভারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দলের বিপক্ষে তারা জয় পেয়েছে পাঁচ উইকেটের বড় ব্যবধানে, চার উইকেট হাতে রেখে। এতে বড় অবদান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ের।

৪৫ ওভারের ম্যাচে আগে ব্যাট করে সবুজ দল করে ৩ উইকেটে ২৮৪ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৪ বলে সর্বোচ্চ ৬৪ রান এসেছে আফিফ হোসেনের ব্যাট থেকে। এছাড়া ওপেনিংয়ে সৌম্য সরকার ৭০ বলে করেন ৬০ রান ও পাঁচ নম্বরে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৬২ রান। দলের বাকিদের সুযোগ দিতে এই তিনজনই গিয়েছেন স্বেচ্ছা অবসরে।

লাল দলের রান তাড়ায় তামিম আউট হন ৫৮ বলে ৮০ রান করে। ৫৫ বলে ৬৪ রান করে নিজ থেকে ব্যাটিং ছাড়েন মুশফিক। শেষ দিকে নেমে ১২ বলে ২৬ রানের দারুণ ক্যামিও খেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। পাঁচ উইকেট হাতে রেখেই ৪১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

আইপিএল খেলে আসা দুই ক্রিকেটারের মধ্যে সাকিব আউট হন ২০ বলে ২৮ রান করে। পরে বল হাতে ৬ ওভারে ৪৫ রান খরচায় উইকেট নেন ১টি। লাল দলের হয়ে মুস্তাফিজ ৭ ওভারে ৪৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

বোলারদের মধ্যে ৯ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শেখ মাহেদী। এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় স্বস্তি রিয়াদের বোলিংয়ে ফেরা। স

বুজ দলের হয়ে ৫ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা