খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে দল নিয়ে যা বললেন নান্নু

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজ ছিল নিউজিল্যান্ড সফরে। তিন ম্যাচের যে সিরিজে একটি ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দলে তেমন বড় কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

আলাদা করে বলা যায় শুধু একটি পরিবর্তনের কথাই, বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর বাদ পড়া। এছাড়া ছুটি কাটিয়ে আসন্ন সিরিজের দলে অনুমিতভাবেই ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লঙ্কানদের বিপক্ষে কেন বড় পরিবর্তন নেই? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সামনে টেনে আনলেন ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজকে। নিউজিল্যান্ড সফরে খারাপ করলেও তার আগে ঘরের মাঠে সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাও হবে ঘরের মাটিতে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ফলটাকেই মাথায় রেখেছে টিম ম্যানেজম্যান্ট। নান্নুর কথায় মনে হলো তেমনটাই।

নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। ৩-০তে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবেও চারজনকে রাখা হয়েছে। তারা হলেন-নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম আর আমিনুল ইসলাম বিপ্লব।

বাড়তি খেলোয়াড় রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চারজন স্টান্ডবাই আছে। ১৯ জনের এই স্কোয়াডটাই আমরা রেডি করেছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্টান্ডবাই চারজনও দলের সাথেই থাকবে।’

সাকিব ফেরায় দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে, মনে করছেন নান্নু। তার কথা, ‘সাকিব বা বেস্ট খেলোয়াড়দের দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’

ঘরের মাঠে সিরিজ বলেই এই আত্মবিশ্বাসটা বেশি, যোগ করেন নান্নু, ‘হোম সিরিজে আমরা সব সময়ই বেটার ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা