খেলা

উইকেট পেলেন মুস্তাফিজ, তবুও হার রাজস্থানের

স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ানসের সামনে লক্ষ্য বেশ বড়ই ছিল । কিন্তু ডি কক-রোহিত শর্মার পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটিতে সেটা সহজ হয়ে এসেছিল অনেকটা।

পরে ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে সেটা চলে এসেছে আরও কাছে। বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান উইকেট পেলেও তার দল রাজস্থান রয়্যালস হেরে গেছে ছয় উইকেটের বড় ব্যবধানে।

১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় মুম্বাই। ১৭ বলে ১৪ রান করে ক্রিস মরিসের বলে রোহিত সাজঘরে ফেরত গেলে এই জুটি ভাঙে। ৩ চারে ১৭ বলে ১৪ রান করে আউট হন তিন নম্বরে আসা সুরইয়া কুমার ইয়াদবও।

তবে এরপরই ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গী করে জয়ের পথে দলকে এগিয়ে নেন কুইন্টন ডি কক। দুজনের জুটিতে আসে ৬৩ রান। মুস্তাফিজুুর রহমানের বলে ‍দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে ক্রুনাল সাজঘরে ফেরত গেলে এই জুটিও ভেঙে যায়। ২ চার ও ছক্কায় ২৬ বলে ৩৯ রান করেন ক্রুনাল।

তবে তাতে মুম্বাইয়ের জয় পেতে কোনো সমস্যা হয়নি। পোলার্ডকে সঙ্গে নিয়ে ৯ বল আগেই দলের জয় নিশ্চিত করেন ডি কক।

ইনিংস উদ্বোধনে আসা এই ব্যাটসম্যান ৬ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। রাজস্থানের পক্ষে ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ৩৭ রান দিয়ে এক উইকেট পান মুস্তাফিজ। ৪ ‍ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন ক্রিস মরিস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা